• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোয় মসজিদে বন্দুক হামলা, ২ হামলাকারীসহ নিহত ৫

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের বৃহত্তম মসজিদ ‘ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো’তে (আইসিএসডি) এক ভয়াবহ বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ এই ঘটনাটিকে ‘হেট ক্রাইম’ (ঘৃণা থেকে উদ্ভূত অপরাধ) হিসেবে তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী দুই কিশোরকে একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সান ডিয়েগোর সুবিশাল ইসলামিক সেন্টারের বাইরে জরুরি সেবা দলের সদস্যরা প্রথমে নিহতদের খুঁজে পান। পরে ১৮ ও ১৭ বছর বয়সী দুই হামলাকারীকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আত্মহত্যা করেছে।

হেলিকপ্টার থেকে ধারণ করা টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের বাইরে সশস্ত্র পুলিশ ও জরুরি বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সেখানে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা এটিকে একটি বিদ্বেষমূলক অপরাধ হিসেবে গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এর সাথে অবশ্যই বিদ্বেষমূলক বক্তব্য জড়িত ছিল বলে মনে হচ্ছে।’

ইসলামিক সেন্টারটি তার ওয়েবসাইটে নিজেদেরকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সান ডিয়েগো কাউন্টির বড় মসজিদ হিসেবে পরিচয় দিয়ে আসছে।

ঘটনার পর কিছু সময়ের জন্য আশপাশের এলাকায় লকডাউন জারি করা হয় এবং বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়।

পুলিশ পরে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং আর কোনো হুমকি নেই।

ওয়াল বলেন, ‘আমরা ইসলামিক সেন্টারে একজন সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির খবর পাই। মাত্র চার মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে মসজিদের সামনে তিন জনকে মৃত অবস্থায় দেখা যায়।

তিনি আরও জানান, পুলিশ দ্রুত মসজিদ ও পাশের স্কুলে সক্রিয় বন্দুকধারী পরিস্থিতি মোকাবিলায় অভিযান শুরু করে। এ সময় কাছাকাছি এলাকায় আরও গুলির খবর আসে। সেখানে একজন ল্যান্ডস্কেপ বা বাগান পরিচর্যাকর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হলেও তিনি গুলিবিদ্ধ হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category