• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি: সংবাদদাতা: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমের পরিবর্তন, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এ সেমিনারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনারে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা দেশের ভূমি সেবাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে দ্রুত ও দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে ভূমি সেবা সংক্রান্ত আধুনিক প্রযুক্তি, অনলাইন সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category