ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল থেকে তিন ক্রিকেটারকে ছেঁটে ফেলে ১২ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ব্যাটার জেমস রু, লেগ স্পিনার রেহান আহমেদ এবং পেসার ম্যাথিউ ফিশার।
২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মত টেস্ট দলে ফিরেছেন ডান-হাতি পেসার ওলি রবিনসন। এদিকে দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ- ডারহাম টপ অর্ডার ব্যাটার এমিলিও গে ও হ্যাম্পশায়ার ফাস্ট বোলার সনি বেকার। দুজনেরই টেস্ট দলে অভিষেকের আশা করা হচ্ছে।
এর আগে ঘোষিত ১৫ জনের টেস্ট দল থেকে তিনজন বাদ পড়েছেন- জেমস রিউ, রেহান আহমেদ ও ম্যাট ফিশার।
গত বছরের জুলাই থেকে টেস্ট দলের বাইরে থাকা শোয়েব বশিরের একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টের ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), গাস এ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, এমিলিও গে, ওলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জস টাং।