• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

পিরোজপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reporter Name / ১৫৯ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাদেব বিশ্বাস নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন কাউখালী-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহাদেব বিশ্বাস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিক্যাল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে পিরোজপুর ও ভান্ডারিয়া অঞ্চলে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদেব বিশ্বাস মোটরসাইকেলে পিরোজপুর থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিলেন। পথে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। অন্য মোটরসাইকেল আরোহী সামান্য আহত হন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাসসকে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং নিহত ব্যক্তির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category