• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের আইজি আলী হোসেন ফকিরের সঙ্গে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

একই দিন পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৌহার্দ্যপূর্ণ আবহাবলয়ে অনুষ্ঠিত এ দ্বিপক্ষীয় সাক্ষাৎকালে রাশিয়ান রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা বিধান এবং পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের সার্বিক কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন।

রাশিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ভূমিকার জন্য তিনি আইজিপিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে পারস্পরিক প্রযুক্তিগত ও পেশাগত সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে রাশিয়ান রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানান।

পেশাগত মানোন্নয়নে আইজিপি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেন। দুই দেশের উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত ডায়ালগ, আন্তর্জাতিক পর্যায়ের উত্তম চর্চা এবং পারস্পরিক তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা সম্পর্কিত আধুনিক ও উচ্চতর বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের রাশিয়ায় উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) চিকিৎসাসেবা ও সার্বিক সক্ষমতা বাড়াতে রাশিয়ান সরকারের কারিগরি ও অবকাঠামোগত সহায়তা চান আইজিপি।

দ্বিপক্ষীয় এ সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category