• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

এশিয়ান গেমস থেকে ফেরার পথে বিমানবন্দরে আটকা কাবাডি-টিটি দল

Reporter Name / ২৩১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের ডিসিপ্লিন শেষ হওয়ার পর সাধারণত দ্রুত দেশে ফেরেন খেলোয়াড় ও কর্মকর্তারা। তবে নাগোয়া এশিয়ান গেমস শেষে এবার বিপাকে পড়েছে বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ও কাবাডি দল। থাইল্যান্ডে আকস্মিক বন্যার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় টিটি দলের কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তা দুই দিন এবং কাবাডি দল এক দিন ধরে বিমানবন্দরে আটকে আছেন।

টিটি দলের কোচ মোহসিনুল আলম ঝিনু ব্যাংকক থেকে বাংলাদেশ দলের অবর্ণনীয় কষ্ট সম্পর্কে বলেন, ‘আমরা গত দুই দিন ধরে বোর্ডিং গেটের সামনে বসে রয়েছি। বেশ কয়েকবার থাই এয়ারওয়েজ ফ্লাইট শিডিউল দিয়ে যায়নি। প্রথম দিন সবাইকে প্রতি বেলা ৪০০ বাথ করে দিয়েছিল। গতকাল থেকে সেটাও দিচ্ছে না। রাতে চেয়ারে বসেই পার করতে হচ্ছে।’

গত পরশু দিন আকস্মিক বন্যায় ব্যাংককে জনজীবন স্থবির হয়ে যায়। এর প্রভাব পড়ে ফ্লাইটেও। তবে টিটি কোচ বলেন, ‘বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ফ্লাইট চলাচল করছে। মূলত থাই এয়ারওয়েজ যাচ্ছে না। আমরা অন্য এয়ারলাইন্সে টিকিট পরিবর্তন করে দিতে বললেও দিচ্ছে না।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আমরা প্রতিনিয়ত কাবাডি ও টিটি দলের সাথে যোগাযোগ করেছি। থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসও এ বিষয়ে অবহিত। ফ্লাইট পরিবর্তনের চেষ্টা চলছে।’ বাংলাদেশ দূতাবাস থেকে অবশ্য বাংলাদেশের দুই দলের এখনও তেমন কোনো বার্তা বা সহযোগিতা পাওয়ার তথ্য জানা যায়নি।

আকস্মিক বন্যার কারণে দুই দিন ধরে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে আটকা পড়েছেন টিটি খেলোয়াড় রামহিম লিয়ান বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি, সামান্তা হোসেন তুসি এবং দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু। বাংলাদেশ দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় সৌভাগ্যক্রমে দেশে ফিরতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category