• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

বাংলাদেশের ৩৪৬ রানের জবাব দিচ্ছে আফগানিস্তান

Reporter Name / ৬৪৬ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ক্রীড়া ডেস্ক: একমাত্র টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩৪৬ রানের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। আবুধাবিতে টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতিতে যাওয়ার আগে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৪ রান। বিরতির ঠিক আগে দলের ৩০ রানের সময় সেদিকুল্লাহ অটলকে প্রথম স্লিপে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান মাহমুদ।

দ্বিতীয় দিন নাইমের দৃঢ়তায় বাকী ২ উইকেটে ২৯ রান যোগ করে বাংলাদেশ। এতে ৯২.৩ ওভারে ৩৪৬ রানে অলআউট হয় টাইগাররা।

তাইজুল ৯ রানে থামলেও, ৩৫ রানে অপরাজিত থাকেন নাইম। শেষ ব্যাটার হিসেবে খালি হাতে আউট হন এবাদত হোসেন।

বল হাতে আফগানিস্তানের মোহাম্মদ সেলিম ৮২ রানে ৪টি এবং ইয়ামিন আহমাদজাই ৭৯ রানে ৩ উইকেট নেন।

নিজেদের ইনিংস শুরু করে ৩০ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ৩ চারে ১৭ রান করে বাংলাদেশ পেসার হাসান মাহমুদের বলে স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফিরেন আফগান ওপেনার সেদিকুল্লাহ আতাল।

দ্বিতীয় উইকেটে শহিদুল্লাহকে নিয়ে ৩৪ রান যোগ করেন আরেক ওপেনার আব্দুল মালিক। ২০ রান করা শহিদুল্লাহকে শিকার করে এই জুটি ভাঙ্গেন বাংলাদেশ পেসার এবাদত হোসেন। ডিপ ফাইন লেগে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন হাসান।

৬৪ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মালিক ও অধিনায়ক রহমত শাহ। দলের রান ১৩৪’এ নেন তারা। এরপর ৫ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান।

মালিক ও রহমতের এই জুটিতে ভাঙ্গন ধরান এবাদত। টেস্ট ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন মালিক। ৪ চার ও ১ ছক্কায় ১২০ বলে ৬২ রান করেন তিনি।

মালিকের বিদায়ে ক্রিজে আসেন হাসমতুল্লাহ শাহিদি। রানের খাতা খোলার আগেই মিরাজের বলে স্ট্যাম্প আউট হন তিনি। ১৩৯ রানে চতুর্থ উইকেট পতন হয় আফগানদের।

পঞ্চম উইকেটে ১৯৪ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে আফগানিস্তানকে ভালো অবস্থায় রেখে দিনের খেলা শেষ করেন রহমত ও উইকেটরক্ষক ইকরাম আলিখিল।

টেস্টে সপ্তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেওয়া রহমত ৮৪ রানে অপরাজিত থাকেন। তার ১৮৬ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা ছিল। অন্যপ্রান্তে ২৬ রানে অপরাজিত আছেন আলিখিল।

এবাদত ৫০ রানে ২ উইকেট, হাসান ও মিরাজ ১টি করে শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) :

বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৪৬/১০, ৯২.৩ ওভার (তানজিদ ৮৩, সাদমান ৬৭, লিটন ৫৩, মোমিনুল ৩৯, নাইম ৩৫*, শান্ত ২৯, মিরাজ ২৪, সেলিম ৪/৮২, আহমাদজাই ৩/৭৯)।

আফগানিস্তান প্রথম ইনিংস : ২১১/৪, ৭৯ ওভার (রহমত ৮৪*, মালিক ৬২, এবাদত ২/৫০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category