নিজস্ব প্রতিবেদক: দেশের আগামী অর্থবছরের উন্নয়ন অগ্রাধিকার ও প্রকল্প বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৮ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
সভা চলবে বেলা ১টা পর্যন্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভা শেষে ‘সংবাদ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।