• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

ফিক্সিং ঠেকাতে ডিপিএলের ড্রেসিংরুমে ফোন ব্যবহার নিষিদ্ধ

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক; ৪ মে থেকে পর্দা উঠছে দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল)। এবারের আসরকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে কঠোর নিয়ম আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে কোনো ক্রিকেটার বা কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

শনিবার মিরপুরে বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল এই কঠোর বার্তার কথা জানান। তিনি বলেন, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই প্রত্যেককে ফোন জমা দিতে হবে।’ মূলত ম্যাচ ফিক্সিং বা অন্য কোনো অসাধু উপায়ের সুযোগ বন্ধ করতেই এই নিয়ম চালু করা হয়েছে।

গত কয়েক বছরে ডিপিএলের আম্পায়ারিং এবং ফলাফল নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। ক্লাবগুলোর মধ্যে সেই আস্থাহীনতা দূর করার উদ্যোগ নিয়েছে বর্তমান বোর্ড। তামিম ইকবাল বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমরা ক্লাবগুলোকে ডেকেছি এবং তাদের আশ্বস্ত করেছি যে অতীতে যা হয়েছে, তা আর হবে না। সবকিছু এবার ঠিকঠাকভাবে হবে। লিগ আয়োজনে তাদের সহযোগিতার জন্য প্রত্যেকটি ক্লাবকে ধন্যবাদ জানাই।’

তামিম আরও যোগ করেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের জন্য এটি আমাদের ইকো-সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কয়েক মাস ক্রিকেট বন্ধ থাকায় এটা আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল, তবে আমরা এবং বোর্ডের সদস্যরা একে মাঠে ফেরানোকেই প্রথম চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম।’

সিসিডিএম এবং বিসিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমের এই ডিপিএল ৪ মে শুরু হয়ে শেষ হবে আগামী ১১ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category