• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Reporter Name / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় এই প্রধান জামাত শুরু হয়। দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী হাজারো সাধারণ মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জামাতে অংশ নেন।

এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা ঈদের নামাজে অংশ নেন।

ঈদের প্রধান জামাতে নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ময়দানে সাড়ে ৩ হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত স্থান রাখা হয়। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিমের সুবিধাও ছিল।

নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা দীর্ঘ লাইনে কঠোর নিরাপত্তা তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করেন।

ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই পুরো ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ঈদের জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের তিন ধাপে তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করতে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category