• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত এবং আরও ১জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন-কলমাকান্দা উপজেলা সদরের ঘোষপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে নিবিড় (২৪) এবং একই গ্রামের সজিব মিয়ার ছেলে সোহান (২০)।

এই ঘটনায় গুরুতর আহত বিল্লাল (১৮) নামের অপর এক তরুণকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একই গ্রামের নিজামুদ্দিনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দু’টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কলমাকান্দা-দুর্গাপুর সড়কের রহিমপুর বাজারে চা পান করতে যান। চা খাওয়া শেষে রাত আনুমানিক ১টার দিকে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে একটি মোটরসাইকেল চান্দুয়াইল এলাকায় পৌঁছানোর পর পেছনের মোটরসাইকেলটিকে দেখতে না পেয়ে তারা উল্টো পথে খুঁজতে বের হন। এক পর্যায়ে গজারমারি ব্রিজ সংলগ্ন সড়কের পাশে খাদে তিন মোটরসাইকেল আরোহীকে পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌভিক শ্রাবণ দত্ত নিবিড় ও সোহানকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান, নিহত দুই যুবকের মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category