• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

লর্ডস টেস্টে ইংল্যান্ড দলে দুই নতুন মুখ

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল থেকে তিন ক্রিকেটারকে ছেঁটে ফেলে ১২ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ব্যাটার জেমস রু, লেগ স্পিনার রেহান আহমেদ এবং পেসার ম্যাথিউ ফিশার।

২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মত টেস্ট দলে ফিরেছেন ডান-হাতি পেসার ওলি রবিনসন। এদিকে দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ- ডারহাম টপ অর্ডার ব্যাটার এমিলিও গে ও হ্যাম্পশায়ার ফাস্ট বোলার সনি বেকার। দুজনেরই টেস্ট দলে অভিষেকের আশা করা হচ্ছে।

এর আগে ঘোষিত ১৫ জনের টেস্ট দল থেকে তিনজন বাদ পড়েছেন- জেমস রিউ, রেহান আহমেদ ও ম্যাট ফিশার।

গত বছরের জুলাই থেকে টেস্ট দলের বাইরে থাকা শোয়েব বশিরের একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টের ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), গাস এ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, এমিলিও গে, ওলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জস টাং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category