• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি) মহাসচিব এবং মঙ্গোলিয়া ও পর্তুগালে কোরিয়া প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রদূত ওহ সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (৭ জুন) বিকেলে এনসিপি কার্যালয়ে এ বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব এস. এম. সুজা উদ্দিন এবং ফারিদুল হক।

বৈঠকে রাজনৈতিক সংলাপ জোরদার করা, গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

বৈঠকে আইসিএপিপি মহাসচিব ওহ সং এশিয়ার রাজনীতি ও শাসনব্যবস্থার ভবিষ্যৎ বিনির্মাণে যুব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি, আইসিএপিপির আসন্ন সাধারণ অধিবেশনে ন্যাশনাল সিটিজেনস পার্টির অংশগ্রহণকে স্বাগত জানান। যা এই প্ল্যাটফর্মে দলটির প্রথম উচ্চপর্যায়ের সম্পৃক্ততা হিসেবে বিবেচিত হবে।

উভয় পক্ষ সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে নেতৃত্ব বিনিময় কর্মসূচি ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়া, সুশাসন প্রতিষ্ঠা এবং উদীয়মান রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category