• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

মন্ট্রিয়লে বন্দুক হামলা : পুলিশসহ তিনজন নিহত

Reporter Name / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার মন্ট্রিয়ল শহরে সশস্ত্র হামলায় এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কোট-দে-নিস এলাকায় এ ঘটনা ঘটে, যা শহরের অন্যতম জনবহুল অঞ্চল হিসেবে পরিচিত।

এই ঘটনাটি ঘটেছে আংশিকভাবে ইহুদি অধ্যুষিত একটি এলাকায়। ওই এলাকায় কোশার বাজার ও রেস্তোরাঁ রয়েছে। গুলিতে নিহত বেসামরিক ব্যক্তি মন্ট্রিলের ইহুদি সম্প্রদায়ের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

ফরাসি ভাষার সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও-কানাডা জানিয়েছে, হামলাকারীর সঙ্গে তথাকথিত ‘ইনসেল’ মতাদর্শের যোগসূত্র থাকতে পারে। নারীবিদ্বেষী এই চরমপন্থী মতাদর্শ ২০১৮ সালে টরন্টোতে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ১০ জনকে হত্যাকারী কানাডার অন্যতম ভয়াবহ গণহত্যাকা-ের জন্য দায়ী ব্যক্তিকে ইন্ধন জুগিয়েছিল।

‘ইনসেল’ শব্দটির অর্থ ‘অনিচ্ছাকৃতভাবে অবিবাহিত বা সঙ্গীহীন’। সাধারণত কিছু পুরুষ নিজেদের ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হওয়ার হতাশা থেকে এই ধরনের চরমপন্থী ও নারীবিদ্বেষী চিন্তাধারায় জড়িয়ে পড়ে।

মন্ট্রিয়ল পুলিশ প্রধান ফাদি দাগার ঘটনাটিকে ‘একটি মর্মান্তিক ট্র্যাজেডি’ এবং বেদনাদায়ক, হিসেবে বর্ণনা করেছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে (গ্রিনিচ মান সময় ১৫৩০) মন্ট্রিয়লের কোট-দে-নেইজ এলাকায় সক্রিয় বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাগার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গোলাগুলি শুরু হয় এবং হামলাকারী একটি ভবনের ভেতর থেকে লম্বা বন্দুক দিয়ে গুলি চালায়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ফ্র্যাঙ্ক ভোগাস এএফপিকে বলেন, তিনি ওই এলাকায় একটি দোকানে রং কিনছিলেন, এমন সময় গুলির শব্দ শুনতে পান।

৭১ বছর বয়সী ভোগাস বলেন, ‘হঠাৎ দেখি চারদিক থেকে পুলিশ ছুটে আসছে এবং অস্ত্র তাক করছে।” তিনি জানান, পুলিশ দোকানে থাকা সবাইকে মেঝেতে নিচু হয়ে থাকতে নির্দেশ দেয়।

আরেক প্রত্যক্ষদর্শী ড্যানি উইল্ক বলেন, তিনি নিজের বাড়ির কাছের রাস্তায় ছিলেন, যখন প্রথমে একটি এবং পরে একাধিক গুলির শব্দ শুনতে পান।

তিনি বলেন, ‘আমি পাশের একটি পিৎজার দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করি। তখন দেখি সামরিক পোশাক পরা এক ব্যক্তি অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে, যেন গুলি চালানোর জন্য প্রস্তুত।’

পুলিশ প্রধান দাগের বলেন, একজন পুরুষ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। একজন নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, নিহত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ লামিন বেনরেদুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category