• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

সিআইডি পরিচয়ে প্রতারণার দায়ে ৩ যুবক গ্রেপ্তার

Reporter Name / ১৬৪ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে ডলার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিন ভুয়া সিআইডি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পুলিশি আদেশপত্র, দুটি ওয়াকিটকি, পুলিশ লেখা মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য বাসস’কে নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তাল্লিব সরকার। বৃহস্পতিবার ভোর রাতে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নাঈম মিয়া (২০), রাকিবুল ইসলাম (১৮), শেখ শাদিউল ইসলাম (২০)। তারা সবাই ঢাকা খিলগাও এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবককে আটক করে রেখেছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। এমন খবরে ডিবি পুলিশের একটি দল চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের আটক করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ দাবি করেন, গ্রেপ্তারের সময় ওই ৩ যুবকের কাছ থেকে ভুয়া সিআইডির অফিস আদেশ, দুটি ওয়াকিটকি, পুলিশের লোগোযুক্ত মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল সামগ্রী পাওয়া গেছে। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভনকে কেন্দ্র করে তারা নিজেদের সিআইডি সদস্য পরিচয় দেয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ইউপি চেয়ারম্যানকে জানায়। পরে ইউপি চেয়ারম্যান ওই ৩ যুবককে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে ডিবি পুলিশ তাদের আটক করে প্রতারণায় মামলায় গ্রেপ্তার দেখায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজউদ্দিন খন্দকার বাসস’কে বলেন, এ বিষয়ে থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category