• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

কলা নাকি খেজুর, কোনটি বেশি উপকারী?

Reporter Name / ৭১ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

শৈলী ডেস্ক; কলা ও খেজুর দুই-ই স্বাস্থ্যকর। এ দুটি ফল শক্তিবর্ধক হিসেবে কাজ করে। কলায় রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি৬ ও ভিটামিন সি। অন্যদিকে খেজুরে থাকে প্রাকৃতিক চিনি, আঁশ (ফাইবার), আয়রন ও ম্যাগনেশিয়ামসহ নানা প্রয়োজনীয় খনিজ উপাদান। এছাড়া খেজুরে ক্যালোরি তুলনামূলক বেশি, তাই এটি শক্তির উৎকৃষ্ট উৎস হিসেবে কাজ করে।

শক্তি বাড়াতে
যদি দ্রুত শক্তি বাড়াতে চান, তাহলে খেজুর খান। এতে থাকা গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত শরীরে শক্তি জোগায়। অন্যদিকে কলা ধীরে ধীরে শক্তি সরবরাহ করে।

হজমের জন্য
খেজুরে উচ্চমাত্রার ফাইবার থাকায় এটি হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। কলা, বিশেষ করে সামান্য কাঁচা অবস্থার কলা, অন্ত্রের জন্য উপকারী। এতে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ ভালো ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে।

ওজন নিয়ন্ত্রণে
কলা তুলনামূলক কম ক্যালোরিযুক্ত এবং দীর্ঘসময় পেট ভরা রাখে। তাই ওজন নিয়ন্ত্রণে এটি ভালো বিকল্প। খেজুর পুষ্টিকর হলেও এর মিষ্টি স্বাদ ও বেশি ক্যালোরির কারণে সহজেই বেশি খেয়ে ফেলার ঝুঁকি থাকে।

হৃদযন্ত্রের সুরক্ষায়
কলা ও খেজুর উভয়েই হার্টের জন্য উপকারী। কলা উচ্চ পটাশিয়ামের কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। খেজুর কোলেস্টেরল কমাতে সহায়ক এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদ্‌যন্ত্রকে সুরক্ষা দেয়।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে
খেজুরের গ্লাইসেমিক লোড বেশি, তাই অতিরিক্ত খেলে রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে। কলার গ্লাইসেমিক সূচক মাঝারি, তাই যারা রক্তে চিনি নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য এটি তুলনামূলক নিরাপদ বিকল্প।

সূত্র: ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category