• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

বিদায়ী ম্যাচে লেভান্ডভস্কির গোল, হারল বার্সেলোনা

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

ক্রীড়া ডেস্ক:
স্প্যানিশ জায়ান্ট FC Barcelona ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ স্ট্রাইকার Robert Lewandowski। চার মৌসুম কাতালান ক্লাবটিতে কাটানোর পর চলতি গ্রীষ্মেই নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি।

রবার্ট লেভান্ডভস্কি বার্সেলোনার হয়ে শেষ ম্যাচে গোল করলেন। ম্যাচের এক ঘণ্টা যেতেই লিগ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন পোল্যান্ড স্ট্রাইকার।

কিন্তু পাঁচ মিনিট পর জাভি গুয়েরা দারুণ ফিনিশে স্বাগতিকদের সমতায় ফেরান। চার মিনিট পর তারা এগিয়ে যায়। জেসুস ভাসকেজের বানিয়ে দেওয়া বলে গুয়েরা শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। লুইস রিওজা বল পেয়ে বাঁ পায়ের শটে স্কোর ২-১ করেন।

তারপর মার্ক বার্নাল ভাসকেজকে ফেলে দিলে ভ্যালেন্সিয়া মনে করেছিল তারা পেনাল্টি পেয়েছে। কিন্তু ভিএআর যাচাইয়ে দেখা গেছে, ঘটনাটি ঘটেছে বক্সের বাইরে।

স্টপেজ টাইমে গুইদো রদ্রিগেজ বক্সের বাইরে থেকে জাল কাঁপান। তিন পয়েন্ট পেলেও ওসাসুনার বিপক্ষে গেতাফে ও আলাভেসের বিপক্ষে রায়ো ভায়েকানোর জয় ভ্যালেন্সিয়াকে ইউরোপিয়ান মঞ্চের টিকিট কাটতে দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category