• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

ক্রীড়াঙ্গনে নারীর নিরাপত্তা, অধিকার ও সমতা প্রতিষ্ঠায় পাঁচ সদস্যের কমিটি গঠন

Reporter Name / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর, তাদের নিরাপত্তা নিশ্চিত, ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রীড়ানুরাগী পাঁচজন বিশিষ্ট নারীর সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে। অন্য সদস্যরা হলেন- জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ক্রীড়াঙ্গনে নারী প্রতিভার সুরক্ষা, নিরাপত্তা, অংশগ্রহণ, বিকাশ ও উন্নয়নমূলক কর্মকৌশল প্রণয়ন, ক্রীড়াক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সম্ভাবনাময় নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও আইনগত সহায়তা প্রদান।

এছাড়া ক্রীড়াবিদদের স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক উন্নয়ন নিশ্চিতকরণ, নারী ক্রীড়ায় বিনিয়োগ ঘাটতি দূর করে সম-আর্থিক সুবিধা প্রতিষ্ঠা, নারী অধিকার ও ক্ষমতায়নে ক্রীড়াকে কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা এবং ক্রীড়াঙ্গনে নারীদের প্রতি বৈষম্য দূরীকরণ, সুরক্ষা, নিরাপত্তা ও সমতা নিশ্চিত করার বিষয়েও কমিটি কাজ করবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কমিটি প্রতি দুই মাস অন্তর তাদের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে লিখিত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে। প্রয়োজন হলে কোনো নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিকে সদস্য হিসেবে কো-অপ্ট করার ক্ষমতাও কমিটিকে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category