• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর পরিচালনায় মৌসুমী

Reporter Name / ১০৫ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

বিনোদন প্রতিবেদক: দীর্ঘ ১০ বছরের বিরতির পর আবারও নির্মাতার আসনে ফিরলেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। তার পরিচালনায় নির্মিত নতুন চলচ্চিত্র ‘বিচ্ছেদ বেদনা’ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে অনাপত্তি সনদ পেয়েছে।

সিনেমার কাহিনী ও নির্মাণশৈলী নিয়ে বেশ আশাবাদী সংশ্লিষ্টরা। ‘প্রিয়জন কথাচিত্র’ ব্যানারে নির্মিত এই সিনেমাটির প্রযোজনা করেছেন বিশিষ্ট সাংবাদিক আবদুর রহমান। পরিচালনার পাশাপাশি মৌসুমী নিজেই এই সিনেমায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। বর্তমানে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

মৌসুমী শুধু অভিনয়েই নয়, পরিচালক ও প্রযোজক হিসেবেও নিজের মেধা ও দক্ষতা প্রমাণ করেছেন। সর্বশেষ ২০১৬ সালে তার পরিচালনায় ‘শূন্য হৃদয়’ সিনেমাটি মুক্তি পায়। এছাড়া ‘গরিবের রানী’ ও ‘আবার আমি এতিম হতে চাই’ সিনেমার প্রযোজক হিসেবেও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। দীর্ঘ বিরতির পর প্রিয় এই অভিনেত্রীকে আবারও পরিচালকের ভূমিকায় দেখতে পাওয়া তার ভক্তদের জন্য বাড়তি আনন্দের। সিনেমাটি মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহগুলোতে নতুন আবহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category