• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন তামিম

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আনঅফিসিয়ালি ফলাফলে জানা যাচ্ছে, সর্বোচ্চ ভোট পেয়েছেন বিসিবির বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।

বিসিবি বোর্ড রুমে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। সন্ধ্যা ৬টায় শেষ হয় ভোট গণনা।

ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-২ থেকে প্রার্থী ছিলেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম।

ক্লাব ক্যাটাগরি থেকে ১২টি পরিচালক পদের জন্য মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওল্ড ডিওএইচএস-এর কাউন্সিলর তামিম সর্বোচ্চ ৭৩ ভোট পান। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু।

অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন- মাসুদুজ্জামান (৭০ ভোট), ফয়সাল ইয়াসির (৬৮ ভোট), ফাহিম সিনহা (৬৬ ভোট), শাহনিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানী (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট), ড. মাহবুব শামীম (৪১ ভোট) এবং সাকেফ আহমেদ সালাম (৪১ ভোট)।
ক্লাব ক্যাটাগরির ৭৬টি যোগ্য ভোটের মধ্যে ৭৪টি ভোট পড়েছে।

চারজন প্রার্থী নির্বাচিত হতে পারেননি। তারা হলেন- বোরহানুল পাপ্পু (৪০ ভোট), আমজাদ হোসেন (৩২ ভোট), ফায়জুর রহমান মিতু (২৩ ভোট) এবং ইমরোজ আহমেদ (২০ ভোট)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category