• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

নেত্রকোণায় অপহরণের ঘটনায় ২ জন আটক, অপহৃত উদ্ধার

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় পুলিশ পরিচয় দিয়ে এক যুবককে তুলে নেওয়ার চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লেন দুই ভুয়া পুলিশ সদস্য। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে এবং অপহৃত যুবককে উদ্ধার করে।

রোববার দুপুরে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় আটক দের কাছ থেকে একজোড়া হ্যান্ডকাফ এবং অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন, নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের মো. সিজন মিয়া (৩৫) এবং মো. সুজাত মিয়া (৩৩)।

উদ্ধার হওয়া যুবকের নাম সোহরাব হোসেন (২৮)। তিনি জেলার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া গ্রামের মো. ওয়ারেছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন এলাকা থেকে একদল ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সোহরাব হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার আমবাড়ী এলাকায় নিয়ে যাওয়া হয়।

সেখানে অবস্থানকালে ওই ব্যক্তিদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় আমবাড়ী বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনতা সংঘবদ্ধ হয়ে তাদের চ্যালেঞ্জ করে।

একপর্যায়ে স্থানীয়রা সোহরাবকে উদ্ধারসহ দুই ভুয়া পুলিশ সদস্যকে আটকে রাখে। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা কলমাকান্দা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আটকদের হেফাজতে নেয়।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বারহাট্টা থেকে অপহৃত যুবক সোহরাব হোসেনকে নিরাপদ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

একই সাথে দুই ভুয়া পুলিশকে আটক এবং তাদের কাছ থেকে সাধারণ মানুষকে ভয় দেখাতে ব্যবহৃত একজোড়া হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক দের থানায় রেখে এই চক্রের মূল উদ্দেশ্য এবং পলাতক আসামিদের শনাক্ত করতে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category