• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

মহম্মদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

Reporter Name / ১২২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের (ইইএসএস) আওতায় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’ আজ মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা ও সৃজনশীল আইডিয়া উপস্থাপন করেন। পরে প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উদ্ভাবনী কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জাতীয় বাজেটে শিক্ষার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ, তাই তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

বক্তারা আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং নতুন নতুন উদ্ভাবন দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।

অনুষ্ঠিটির আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ। এতে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category