• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

মাদারীপুর পৌর মহাশ্মশান ঘাটে আধুনিক চুল্লি ও সেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name / ৮০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর পৌর মহাশ্মশান ঘাটে আধুনিক চুল্লি ও সেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের দরগাখোলা রোডে অবস্থিত পৌর মহাশ্মশান ঘাট কালী মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জাহান্দার আলী মিয়া বলেন, ‘বাংলাদেশের সম্প্রীতি, ঐক্য ও সাম্প্রদায়িক সহাবস্থান অটুট রাখতে সব ধর্মের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মকা-ের ধারাবাহিকতায় পৌর মহাশ্মশান ঘাটে আধুনিক চুল্লি ও সেড নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্নের প্রক্রিয়া আরও আধুনিক, স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল হবে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আধুনিক চুল্লি ও সেড নির্মিত হলে মহাশ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করতে দীর্ঘদিনের বিভিন্ন ভোগান্তির অবসান ঘটবে। একই সঙ্গে এটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুর পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, পৌর সচিব খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category