• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

শিল্পকলা থেকে নীল হুরেরজাহানের আইফোন চুরি

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

বিনোদন ডেস্ক: জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তার ব্যবহৃত ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স’ মডেলের ফোনটি নিয়ে পালিয়েছে এক ব্যক্তি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করে আইনি সহায়তার পাশাপাশি নেটিজেনদেরও সাহায্য চেয়েছেন তিনি। ফেসবুক পোস্টে সাদা শার্ট পরা এক ব্যক্তির ছবি জুড়ে দিয়ে নীল হুরেরজাহান লেখেন, ‘আজ দুপুরে, ছবিতে থাকা এই লোকটি (সাদা শার্ট) শিল্পকলা একাডেমি থেকে আমার আইফোন ১৭ প্রো ম্যাক্স (অরেঞ্জ) নিয়ে পালিয়েছে।’

চোরকে শনাক্ত করতে ফোনের শেষ লোকেশনের কথাও উল্লেখ করেছেন তিনি। এই অভিনেত্রী আরও লেখেন, ‘শেষবার লোকেশন দেখিয়েছে কোনাপাড়া, ডেমরা এলাকায়। কেউ যদি এই লোককে দেখেন ফোনসহ বা ছাড়া, দয়া করে জানানোর অনুরোধ রইলো।’

নীল হুরেরজাহানের এই পোস্টের পর তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই পোস্টটি শেয়ার করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করার তাগিদ দিচ্ছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category