• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

৮ বছর পর পর্দায় ধানুশ-পল্লবী জুটি

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিনোদন ডেস্ক: দীর্ঘ আট বছর পর আবারও রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে ধানুশ ও সাই পল্লবী-কে। ‘মারি ২’-এর জনপ্রিয় গান ‘রাউডি বেবি’র পর এই জুটির ফেরার খবর ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

মূলত, রাজকুমার পেরিয়াসামি পরিচালিত বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার ‘ওম’- দেখা মিলবে এই জুটিকে। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার; নির্মাতা যাকে নাম দিয়েছেন ‘ওম ফার্স্ট স্ট্রাইক’।

এই ফার্স্ট লুকটি প্রকাশ হতেই দক্ষিণী সিনে প্রেমীদের মাঝে উন্মাদনা ওঠে তুঙ্গে। জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখও।

টিজারে দেখা যায়, ঘন জঙ্গল, পাহাড়ি এলাকায় একদল আতঙ্কিত গ্রামবাসীকে দেখা যায়। এরপরই বৃষ্টির মতো বৈরি আবহাওয়ার মতো এক পরিবেশে ধানুশের নাটকীয় প্রবেশ ঘটে। শুরু হয়য় দুর্দান্ত অ্যাকশন; প্রতিপক্ষকে পরাস্ত করেন ধানুশ। টিজারের শেষের দিকে ধানুশকে একটি বিশাল অস্ত্র মাথার ওপর তুলে ধরতে দেখা যায় এবং পর্দায় ভেসে ওঠে সিনেমার নাম ও মুক্তির তারিখ।

যদিও রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই সিনেমার আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু সাই পল্লবীকে টিজারে দেখা যায়নি। তবে সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম মেগাস্টার মামুট্টি এবং শ্রীলীলা। উল্লেখ্য, সাই পল্লবী এর আগে এই পরিচালকের ‘আমরণ’ সিনেমায় কাজ করেছিলেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category