• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

যশোরে ৩১টি স্বর্ণের বার জব্দ, আটক ২

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

যশোর প্রতিনিধি: যশোরে এক অভিযানে ৩১টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য সাতকোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা।

শুক্রবার দিবাগত শনিবার রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি)-এর সদস্যরা ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের ১নং গেইটের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করেন।

এ ঘটনায় আটক দু’জন হলেন নড়াইল জেলার নড়াগাতী থানা এলাকার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) ও যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মোহাম্মদ আনিস (৩৬)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত শনিবার রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি)-এর সদস্যরা ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের ১নং গেইটের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য সাতকোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা।

এ ঘটনায় খন্দকার মাহাবুবুল হক ও মোহাম্মদ আনিস নামের দুইব্যক্তিকে আটক করা হয়। এছাড়াও এ সময় একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন, নগদ চারহাজার ৮১৫টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করা এসব স্বর্ণের বার যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের এবং আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category