• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

ভাঙ্গুড়ায় কৃষক হত্যার বিচার দাবি জামায়াতের

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়ায় নিরীহ এক কৃষককে বিএনপি নেতা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ এনে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২২ জুন) বিকেলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে হত্যার নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, পাবনার ভাঙ্গুড়ায় জামিল হোসেন (৫০) নামের এক নিরীহ কৃষককে বিএনপি নেতা কর্তৃক বর্বরভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় গোটা জাতিকে স্তম্ভিত হয়ে পড়েছে। এই হত্যাকাণ্ড মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। আমি এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিএনপি নেতাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশে আইনের শাসনের অভাবে সরকার দলীয় সন্ত্রাসী ও হত্যাকারীরা আসকারা পেয়ে যাচ্ছে। যার কারণে একের পর এক সাধারণ নাগরিক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। একজন সাধারণ কৃষি শ্রমিকও বিএনপি নেতাদের হাতে নিরাপদ নন। যার কারণে গত ২০ জুন শনিবার রাজশাহীর বাঘা উপজেলার হরিণা গ্রামের আবু মণ্ডলের ছেলে জামিল হোসেন পাবনায় জীবিকার তাগিদে কাজ করতে এসে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারালেন।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক বিএনপি নেতা চরভাঙ্গুড়া গ্রামের আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে ইউসুফ আলীকে গ্রেপ্তারে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তাসহ সার্বিক সহযোগিতা দেয়ার দাবি জানাচ্ছি। আমি নিহতের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category