• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

লালমনিরহাটে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত

Reporter Name / ৬৬ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার দিবসটি উপল‌ক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে, মানববন্ধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পা‌লিত হয়।

সকালে মিশন মোড়ে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহা. রাশেদুল হক বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে।

তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে।

জেলা পরিষদের প্রশাসক এ কে এম মনিনুল হক বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম তুলে ধরেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফরোজা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেল সুপার মোহাম্মদ এমরান হোসেন মিঞা, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী সচেতনতামূলক প্রবন্ধ প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category