• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

গ্রাফিক ডিজাইনার নিয়োগ দিচ্ছে পূবালী ব্যাংক, আবেদন ১৬ জুলাই পর্যন্ত

Reporter Name / ৭৭ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বাংলা ইনসাইডার ডেস্ক: গ্রাফিক ডিজাইনার পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক। এই নিয়োগের মাধ্যমে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

পদের নাম : গ্রাফিক ডিজাইনার

পদমর্যাদা : ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইন/ফাইন আর্টসে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক ডিজাইন, ফাইন আর্টস, ক্রিয়েটিভ মিডিয়া, মাল্টিমিডিয়া, ভিজ্যুয়াল কমিউনিকেশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ও ইনডিজাইনের পাশাপাশি অ্যাডোবি আফটার ইফেক্টস এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে ব্যবহারিক দক্ষতা বাধ্যতামূলক। মোশন গ্রাফিকস, ভিডিও এডিটিং, অ্যানিমেটেড টাইপোগ্রাফি, কালার গ্রেডিং, অডিও সিঙ্ক্রোনাইজেশন এবং ডিজিটাল ভিজ্যুয়াল কনটেন্ট তৈরিতে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা

কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞাপন সংস্থা, ডিজিটাল মিডিয়া এজেন্সি অথবা করপোরেট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা : ৩১ মে ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বেতন–ভাতা : প্রবেশনকালীন (১ বছর) মাসিক বেতন ২৬,০০০ টাকা।

স্থায়ী নিয়োগের পর বেতন ৪৫,৩৭৫ টাকা।
আবেদনের নিয়ম : ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় : ১৬ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:০০টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category