বিনোদন ডেস্ক: শাকিব খানের ভক্তদের জন্য বড় সুখবর। গত বছরের ব্লকবাস্টার হিট ‘বরবাদ’ সিনেমার সফলতার পর আবারও একই টিম নিয়ে নতুন মিশনে নামছেন এই সুপারস্টার।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর নতুন একটি বড় প্রজেক্টে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
তিনি লেখেন, ‘বরবাদ টিম আবার ফিরছে। চলো, আরেকটা ইতিহাস তৈরি করি।
’
এদিকে ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, বৃহস্পতিবার বিকেলে রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন শাকিব খান।
নির্মাতা বলেন, ‘কিছুক্ষণ আগেই শাকিব ভাই আমাদের সঙ্গে নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম কিংবা বাকি অন্যান্য কাস্টিং এখনো কিছু চূড়ান্ত হয়নি।’
তিনি আরো বলেন, ‘এটা আগের কোনো ছবির সিক্যুয়াল নয়।
একদমই নতুন একটা গল্প। থ্রিলার অ্যাকশন জনরার সিনেমা, এখানে কোনো পলিটিক্যাল কিছু থাকবে না। শুধু এতটুকু বলব, দর্শক একদম নতুন কিছু পাবেন।’
জানা গেছে, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমার শুটিং শুরু হবে। দেশে ও দেশের বাইরে একটানা শুটিং হবে।
এরপর ২০২৭ সালের যে কোনো এক ঈদে মুক্তি পাবে।
এর আগে ২০২৫ সালে শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমা নির্মাণ করে রীতিমতো বাজিমাত করেন মেহেদী হাসান হৃদয়। দারুণ ব্যবসাসফল এ সিনেমাটির পর গত ঈদুল আজহায় সিয়াম আহমেদের সঙ্গে তিনি নির্মাণ করেন ‘রাক্ষস’। এবার তিনি আবারও শাকিব খানের সঙ্গে ফিরছেন।