• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

তিন মাস নিষিদ্ধ নওয়াজ

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ক্রীড়া ডেস্ক: ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে আইসিসি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তানের ৩২ বছর বয়সি নওয়াজের দেওয়া নমুনায় কার্বক্সি-টিএইচসির উপস্থিতি পাওয়া যায়।

আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিমালার আওতায় এটিকে ‘অপব্যবহারযোগ্য পদার্থ’ হিসেবে গণ্য করা হয়।

নিয়ম লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন নওয়াজ। পাশাপাশি, নওয়াজ প্রমাণ করেছেন যে, টুর্নামেন্ট চলাকালীন মাদক গ্রহণ করেননি এবং মাঠে খেলার পারফরমেন্স বাড়ানোর সাথে কোনো সম্পর্ক ছিল না।

তিন মাসের এই নিষেধাজ্ঞার ২০২৬ সালের ১ মে থেকে কার্যকর ধরা হয়েছে। তবে, আইসিসি-অনুমোদিত মাদকাসক্তি নিরাময় কর্মসূচি সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়ায় নিষেধাজ্ঞা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে (স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা মেনে নেওয়ার তারিখ থেকে)।

আইসিসি আরও জানিয়েছে, ইতোমধ্যে প্রায় আড়াই মাস অস্থায়ী নিষেধাজ্ঞা কাটিয়েছেন নাওয়াজ। পুনর্বাসন কর্মসূচিতে সফলভাবে সম্পন্ন করার শর্তে, আর কোনো মেয়াদে শাস্তি ভোগ করতে হবে না তাকে।

ডোপিং বিধিমালা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এরপর ১ মে পর্যন্ত তিনি যেসব ম্যাচ খেলেছেন, সেগুলোর ব্যক্তিগত পারফরমেন্সের রেকর্ড বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category