• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

সিরিয়ার কাছে তিন গোলে হেরে বিদায়ের পথে বাংলাদেশ

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ক্রীড়া ডেস্ক এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। উজবেকিস্তানের তাসখন্দের ডসিটিলক স্টেডিয়ামে সিরিয়ার কাছে ৩-০ ব্যবধানে উড়ে গেছে কোচ জেরার্ড জোন্সের দল। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা দুই হারে বাছাইপর্বের লড়াই থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ।

ম্যাচের ৪৪ মিনিটে সিরিয়াকে প্রথম এগিয়ে দেন আল মুসলি। এতে ১-০ গোলে এগিয়ে যায় সিরিয়া।

৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিরিয়া। আল হিরেকের গোলে ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সিরিয়া।

এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণ শানালেও, গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ৯০ মিনিটে তৃতীয়বারের মত গোল হজম করে বাংলাদেশ। গোলদাতার তালিকায় আবারও নাম লেখান আল হিওেশ। শেষ পর্যন্ত ৩-০ গেলে ম্যাচ হারে বাংলাদেশ।

আগামী ৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে নিজেদের তৃতীয় ও গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাছাইপর্ব থেকে আটটি গ্রুপের বিজয়ী দল এবং সেরা সাতটি রানার্স-আপ দল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category