• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

যাত্রাপথে তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি, কারণ কী?

Reporter Name / ২৪০ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: মা হওয়ার পর কাজে ফেরার অভিজ্ঞতা মোটেও সহজ ছিল না বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্য। সন্তানকে রেখে প্রথমবার কাজে যাওয়ার সময় এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে মুম্বাই যাওয়ার পুরো বিমানযাত্রায় কেঁদেছেন তিনি। সম্প্রতি নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।

গত বছর মা হয়েছেন পরিণীতি। এরপর লম্বা সময় ঘরেই ছিলেন, সন্তানের সঙ্গে। অনেকদিন পর যখন কাজে ফিরলেন, তখনো এক অপরাধবোধে ভুগেছিলেন অভিনেত্রী। পরিণীতি বলেন, ‘এখনো আমার মনে আছে, প্রথমবার সন্তানকে ঘরে রেখে কাজে যাওয়ার ঘটনা। সন্তান জন্মের পর অনেক মাস ধরে আমি দিন-রাত ওর সঙ্গে বাড়িতেই ছিলাম। প্রথমবার যখন ওকে রেখে বের হলাম, মুম্বাই যাওয়ার জন্য ফ্লাইট নিলাম। কিন্তু ওই সফরের তেমন কিচ্ছু মনে নেই। কখন বিমানবন্দরে হেঁটে গিয়েছি, কখন বিমানে উঠেছি, কখন অবতরণ করেছি, কখন বাড়ি পৌঁছেছি—কিছুই মনে নেই। আমি তিন ঘণ্টা ধরে শুধু কেঁদেছিলাম।’

সে সময় নিজের কাছে নিজেকে ‘অপরাধী’ মনে হচ্ছিল পরিণীতির। তার ভাষ্য, ‘মনে হয়েছিল, আমি আর কখনো কাজ করতে পারব না। আর কিছুই করতে পারব না। এটা অপরাধবোধ নয়। সন্তানকে রেখে যাওয়ার সময় যে শারীরিকভাবে অসহনীয় যন্ত্রণা অনুভব হয়, সেটাই।’

মায়েদের এমন অনুভূতির পেছনে জৈবিক এবং সামাজিক কারণ রয়েছে বলে মনে করেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর আম আদমি পার্টির (এএপি) সংসদ সদস্য রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি চোপড়া। গত বছরের ১৯ অক্টোবর এই দম্পতির ঘরে আসে প্রথম পুত্রসন্তান।

এদিকে গেল ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন সিরিজ ‘শাক : ট্রাস্ট নো ওয়ান’। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি। এতে আরো আছেন জেনিফার উইঙ্গেট, সোনি রাজদান, অনুপ সোনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category