• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

Reporter Name / ১৩১ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে কুমিল্লা সেক্টরের আওতাধীন সীমান্তবর্তী ১৭৬টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩১ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আট প্লাটুন বিজিবি রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবে।

আজ শুক্রবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কালীবাড়ি মন্দিরের পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশা করছি। সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা সহায়তা দেওয়া হচ্ছে।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নিরাপত্তা পরিস্থিতি তদারকি করা হচ্ছে।

কর্নেল রকিবুল হাসান বলেন, কুমিল্লা সেক্টরের অধীনে ৬৫টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) রয়েছে। এর পাশাপাশি ছয়টি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এসব বিওপি ও বেইস ক্যাম্প থেকে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা দায়িত্ব পালন করা হচ্ছে। দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় দ্রুত টহল ও প্রয়োজনীয় সহায়তা দিতে অস্থায়ী ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা দায়িত্ব পালনে এখন পর্যন্ত কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন ফোরামের সভাপতি বাবু তাপস কুমার চৌধুরীসহ অন্যরা বক্তব্য দেন।

বিজিবি জানায়, কুমিল্লা সেক্টরের ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৪টি উপজেলার সীমান্তবর্তী আট কিলোমিটারের মধ্যে ১৫৬টি পূজামণ্ডপ রয়েছে। এছাড়া অন্যান্য এলাকাসহ মোট ১৭৬টি পূজামণ্ডপে নিরাপত্তা দায়িত্ব পালন করবে বিজিবি।

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি আট প্লাটুন বিজিবি রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবে। সব মিলিয়ে ৩৯ প্লাটুন বিজিবি সদস্য নিরবচ্ছিন্নভাবে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category