• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস মজুত করায় তিনজনের কারাদণ্ড লক্ষ্মীপুরে গাড়িচাপায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের শোকের মাতম এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন জাতীয় হকির যমজ বোন জেডি ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: ববি হাজ্জাজ চট্টগ্রামের বড় সাজ্জাদের সহযোগী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার এইচএসসির ফলে বড় ধস, কমেছে পাস ও জিপিএ-৫ দুই-ই জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে শেরপুরে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শেরপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শেরপুরে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর শহরের রঘুনাথ জিউর মন্দিরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং তাঁদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম ভিপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, শহর বিএনপির সদস্যসচিব আবু জাফর, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শেরপুর জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি গৌতম সাহা এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।

এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category