• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট’

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন আয়োজন ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’। আয়োজনের প্রথম দিনেই বিভিন্ন স্টলে দেখা গেছে ভ্রমণপ্রেমীদের ভিড়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এ আয়োজন চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন এ মেলার আয়োজন করেছে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) আয়োজিত প্রথমবারের মতো এই মেলায় দেশ-বিদেশের ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), পর্যটন সংস্থাসহ বিভিন্ন ভ্রমণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেটসহ সরকারি কর্মকর্তা, পর্যটন শিল্পের প্রতিনিধি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন বোটোয়া জানায়, এবারের মেলায় প্রায় ১০০টি প্রতিষ্ঠান এবং ৬০ জন বাণিজ্যিক ক্রেতা অংশ নিচ্ছেন। তিন দিনের এই আয়োজনে প্রায় ১৫ হাজার দর্শনার্থী আসবেন বলে আশা করছেন তারা।

আয়োজকরা জানিয়েছেন, এই ট্রাভেল মার্টের লক্ষ্য হলো বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক বাজারের সাথে আরও কার্যকরভাবে সংযুক্ত করা এবং দেশি ও বিদেশি পর্যটন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা।

উদ্বোধনের দিন সরেজমিনে বিভিন্ন স্টল ঘুরে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। তারা বিভিন্ন দেশের দর্শনীয় স্থান সম্পর্কে জানার পাশাপাশি ট্যুর প্যাকেজ, বিমানের ভাড়া, থাকা-খাওয়ার সুবিধা ও ভিসা সংক্রান্ত খোঁজখবর নিচ্ছেন এবং সেগুলো যাচাই-বাছাই করছেন।

মেলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে বোটোয়া’র সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, ‘আমরা বাংলাদেশ ট্রাভেল মার্টকে কেবল একটি প্রদর্শনী হিসেবে দেখছি না। এটি বাংলাদেশের পর্যটন ব্যবসার সঙ্গে আন্তর্জাতিক পর্যটন বাজারের সরাসরি সংযোগ স্থাপনের একটি বড় প্ল্যাটফর্ম।’

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতা এবং পর্যটন সেবা প্রদানকারীদের এক ছাদের নিচে এনে ব্যবসার প্রকৃত সুযোগ তৈরি করা।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, এই মেলাকে আমরা আন্তর্জাতিক মানের এমন একটি বাণিজ্যক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে প্রদর্শনীর পাশাপাশি গঠনমূলক ব্যবসায়িক আলোচনা ও বিটুবি (বিজনেস-টু-বিজনেস) বৈঠকের সুযোগ থাকবে। এছাড়া সাধারণ ভ্রমণকারীরাও মেলায় এসে সরাসরি বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলে অফার যাচাই-বাছাই করার সুযোগ পাবেন।

এবারের মেলায় পর্যটন ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের জন্য আলাদাভাবে বিটুবি (বিজনেস-টু-বিজনেস) এবং বিটুসি (বিজনেস-টু-কনজিউমার) কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়েছে। বিটুবি পর্বে পেশাদার পর্যটন ব্যবসায়ীরা দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতাদের সাথে বৈঠক ও ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে পারবেন। অন্যদিকে, বিটুসি পর্বে সাধারণ দর্শনার্থীরা নিজেদের পছন্দমতো বিভিন্ন ট্যুর প্যাকেজ, বিমানের টিকিট এবং ভিসা সেবা সম্পর্কে সরাসরি তথ্য নিতে ও যাচাই করতে পারবেন।

মেলায় দেশি-বিদেশি বিভিন্ন ট্যুর প্যাকেজ, বিমানের টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা প্রক্রিয়াকরণ সেবাসহ ভ্রমণের আকর্ষণীয় সব অফার দেয়া হচ্ছে। পর্যটনপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় এই মেলা চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category