• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ অনিয়মের পাহাড় মাথায় নিয়েও ১৮ দিনের ‘ম্যাজিক’: ওএসডি ভেঙে স্বপদে প্রকৌশলী শাহজাহান বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী আনসার-ভিডিপির ৮ নতুন স্থাপনা উদ্বোধন, আধুনিকায়নে নতুন মাত্রা গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ সরকারের ৬ মাস/ বড় সাফল্য হচ্ছে জনসম্পৃক্ততা: মাহদী আমিন বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

স্পাইডার-ম্যানকে খুঁজছেন মেসি

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

বিনোদন ডেস্ক : মাঠের সবুজ ঘাসে ফুটবল পায়ে ভেলকি দেখানোর পর এবার নিউইয়র্কের বহুতল ভবনের ফাঁকে স্পাইডারম্যানকে খুঁজে বেড়াচ্ছেন লিওনেল মেসি! ফুটবল বিশ্বের এই জীবন্ত কিংবদন্তি, যাকে ভক্তরা ভালোবেসে ‘গোট’ বলে ডাকেন, এবার নিজেই হাজির হয়েছেন মার্ভেলের দুনিয়ায়। সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের প্রকাশ করা মাত্র ৪০ সেকেন্ডের একটি প্রোমোশনাল ভিডিওতে দেখা গেছে এই অবিশ্বাস্য দৃশ্য।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘স্পাইডার ম্যান ৪’-এর প্রমোশনাল ভিডিও। সেখানে ধরা দিয়েছেন মেসি। ওই ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের এক কফি শপে বসে ফোনে কথা বলছে পিটার পার্কার (টম হল্যান্ড)। হঠাৎ তার চোখে আটকে যায় কোনোকিছুতে। সে ফোনের ওপাশের মানুষটাকে সে চেঁচিয়ে বলে ওঠে, “শাট আপ”। ঠিক সেই মুহূর্তে ক্যাফের দরজা ঠেলে ভেতরে ঢোকেন লিওনেল মেসি!

‘শেষ মুহূর্তে ইজ্জতটা বাঁচল’
হতভম্ব পিটার অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করে, “মেসি?”। ক্যাফের মালিককে অবশ্য নির্বিকার দেখা যায়। মেসি তার ফোন উঁচিয়ে দেখান, তিনি স্পাইডার-ম্যানকে খুঁজছেন! শোনামাত্রই পিটার আড়ালে গিয়ে স্পাইডি স্যুটে ফিরে আসে।

এরপর মেসিকে তার প্রশ্ন “উচ্চতা নিয়ে তোমার ভয় নেই তো?”। অতঃপর স্পাইডার ম্যানের সঙ্গে উড়তে দেখা যায় ফুটবল যাদুকরকে। স্পাইডির জালের শেষ প্রান্তে ঝুলে ‘ওয়েব স্লিংগিং’ রাইডের রোমাঞ্চ উপভোগ করেন তিনি!

প্রমোশনাল ভিডিওটি লুফে নিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “স্পাইডার ম্যানের সঙ্গে মেসির এই ক্যামিওটা যে কোনো সিনেমার প্লট টুইস্টের চেয়েও বেশি অপ্রত্যাশিত, বেশি চমকানো!” আরেকজনের কথায়, “পিটারের জীবনটা এবার সত্যিই একটু বেশি ‘মেসি’ (জটিল) হয়ে গেল!”

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এ ছবিতে পিটার পার্কারের জীবন সম্পূর্ণ ওলটপালট হতে চলেছে। সেসব দেখতে অপেক্ষা করতে হবে আরও এক মাস। কেননা আগামী ৩০শে জুলাই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category