• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ:
জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস মজুত করায় তিনজনের কারাদণ্ড লক্ষ্মীপুরে গাড়িচাপায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের শোকের মাতম এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন জাতীয় হকির যমজ বোন জেডি ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: ববি হাজ্জাজ চট্টগ্রামের বড় সাজ্জাদের সহযোগী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার এইচএসসির ফলে বড় ধস, কমেছে পাস ও জিপিএ-৫ দুই-ই জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে বিশৃঙ্খলা : আখতারুজ্জামানের জামিন মেলেনি

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) আসামি পক্ষের জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক সাদেকীন হাবীব বাপ্পী এ আদেশ দেন।

শুনানিতে আখতারুজ্জামানের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ হন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। ওই সময় তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন মেজর (অব.) আখতারুজ্জামান। এমনকি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করা হয়।

দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতি করলেও ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান। যদিও ২০২২ সালে পঞ্চমবারের মতো তাকে বহিষ্কার করেছিল বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category