• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ:
জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস মজুত করায় তিনজনের কারাদণ্ড লক্ষ্মীপুরে গাড়িচাপায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের শোকের মাতম এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন জাতীয় হকির যমজ বোন জেডি ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: ববি হাজ্জাজ চট্টগ্রামের বড় সাজ্জাদের সহযোগী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার এইচএসসির ফলে বড় ধস, কমেছে পাস ও জিপিএ-৫ দুই-ই জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন জাতীয় হকির যমজ বোন

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

স্পোর্টস ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। ক্রীড়াঙ্গনের অনেক তারকাই উচ্চ মাধ্যমিক এই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন।

বিশেষ করে হকির যমজ বোনখ্যাত হিমাদ্রী বড়ুয়া এবং নিলাদ্রী বড়ুয়া পাস করেছেন। দুজনেই বাংলাদেশ জাতীয় নারী হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য। হিমাদ্রী জিপিএ-৫ পেলেও অল্পের জন্য এ প্লাস মিস করেছেন নিলাদ্রী (৪.৮৩)। অল্পের জন্য এ প্লাস না পেলেও প্রত্যাশার চেয়ে ভালো ফল হওয়ায় দুজনই সন্তুষ্ট।

জাতীয় দলের ক্যাম্পে থাকার কারণে এইচএসসির প্রস্তুতি ও পরীক্ষায় খুব বেশি সময় দিতে পারেননি হকির যমজ বোন। নিলাদ্রি বলেন, ‘ভালোভাবে প্র্যাকটিস করার জন্য সেভাবে পরীক্ষা দিতে পারিনি। বেশি কিছু আশা ছিল না, তারপরও ভালো লাগছে ফল দেখে।’

খেলাধুলাকে বেশি গুরুত্ব দিলেও পড়াশোনা চালিয়ে যেতে চান তার। হিমাদ্রি বলেন, ‘ভালো লাগছে, ঢাকাতে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই।’

হিমাদ্রি ও নিলাদ্রি দুজনই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী। জাতীয় দলে সুযোগ পাওয়া তাদের প্রতিষ্ঠানের সাত শিক্ষার্থীর মধ্যে ছয়জনই এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বিকেএসপি থেকে সফল হয়েছেন টেবিল টেনিসের পরিচিত মুখ খই খই সাই মারমাও। বিজ্ঞান বিভাগ থেকে ৪.৬৭ জিপিএ নিয়ে এ গ্রেড পেয়েছেন তিনি। খেলাধুলা ও পড়াশোনা একসঙ্গে চালিয়ে যাওয়ার কঠিন জানিয়ে খই খই বলেন, ‘আসলেই একসঙ্গে দুইটা চালানো কঠিন ছিল। পরীক্ষার জন্য আমি সিলেকশন দিতে পারিনি, যে কারণে বড় দুটি গেমস মিস করেছি। তারপরও ফলটা অপ্রত্যাশিত ছিল, খুব ভালো লাগছে।’

এছাড়া বসুন্ধরা কিংস ও বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় পাস করেছেন। ঐচ্ছিক বিষয়সহ তার জিপিএ ৪.৭১, আর ঐচ্ছিক বিষয় বাদ দিলে জিপিএ ৪.৪৬। জাতীয় অনূর্ধ্ব-২০ দলের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন মানবিক বিভাগ থেকে ৪.২৫ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

ক্রিকেটেও এসেছে সাফল্যের খবর। জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গত বছর পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন তিনি। সেই বিষয়েই এবার অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সফল হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category