• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস মজুত করায় তিনজনের কারাদণ্ড লক্ষ্মীপুরে গাড়িচাপায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের শোকের মাতম এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন জাতীয় হকির যমজ বোন জেডি ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: ববি হাজ্জাজ চট্টগ্রামের বড় সাজ্জাদের সহযোগী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার এইচএসসির ফলে বড় ধস, কমেছে পাস ও জিপিএ-৫ দুই-ই জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে গাড়িচাপায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের শোকের মাতম

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুর প্রতিনিধি : মাত্র ১দিন আগে ২০২৬ সনের এইচএসসি/আলিম, সমমান পরীক্ষার্থীদের ফলাফল ঘোষিত হয়েছে। ফলাফলে লক্ষ্মীপুরের লামচরী রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থী সাকিব ব্যাপারী (২১) উত্তীর্ণ হয়। সারাদেশে এইচএসসির ফলাফল চরম বিপর্যয়ের মাঝেও সাকিব ব্যাপারী আলিম পরীক্ষা পাশ করলে পরিবারের সদস্যদের মাঝে ছিলো আনন্দ আর উচ্ছ্বাস।

রোববার দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সাকিব ব্যাপারী রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে শনিবার আলিম পাস করেন।

সাকিব রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়ার এনায়েতপুর এলাকার আনিছুর রহমানের ছেলে।

এদিকে সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রামগঞ্জের প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

তবে একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা। দ্রুত গাড়ি চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি সাকিবের মৃত্যুর পর সহপাঠি ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাকিব ব্যাপারী রামগঞ্জ উপজেলার সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

দুপুরে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন সাকিব। লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকায় মোটরসাইকেলটি পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা বিআরটিসির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাকিব গুরুতর আহত হয়।

ওই অবস্থায় তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই মারা যান সাকিব।

এদিকে সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রামগঞ্জের প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে বিচারের আশ্বাসে পরে যান চলাচল স্বাভাবিক হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category