• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

রাজধানীতে ২৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুরগি ব্যবসায়ী

Reporter Name / ৫৮ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদায় ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইসহাক (৩৮) নামে এক মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের মাদকবিরোধী বিশেষ অভিযানে দক্ষিণ মুগদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর এলাকায় ইসহাকের নিজ বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অবৈধভাবে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।

তিনি বলেন, এ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category