• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস মজুত করায় তিনজনের কারাদণ্ড লক্ষ্মীপুরে গাড়িচাপায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের শোকের মাতম এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন জাতীয় হকির যমজ বোন জেডি ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: ববি হাজ্জাজ চট্টগ্রামের বড় সাজ্জাদের সহযোগী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার এইচএসসির ফলে বড় ধস, কমেছে পাস ও জিপিএ-৫ দুই-ই জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ডিএমপির অভিযানে ১দিনে গ্রেপ্তার ৫৯৮

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম ও যানবাহন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানিয়েছে, গতকাল ২৪ অক্টোবর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বিভিন্ন দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনার জেরে সংশ্লিষ্ট বিভিন্ন থানায় ৪১টি পৃথক মামলা দায়ের করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৭৮ জন রয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩ জন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু ও আটটি রড উদ্ধার করা হয়। এছাড়া অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস ও একটি কিবোর্ড জব্দ করা হয়েছে।

এদিকে, উদ্ধার করা মাদকের তালিকায় রয়েছে ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ পুরিয়া গাঁজা এবং ২ গ্রাম হেরোইন। এছাড়া অভিযান চালিয়ে ৩২০টি ২০০ টাকার মূল্যমানের জাল নোট এবং নগদ ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে অপহরণের শিকার এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category