• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস মজুত করায় তিনজনের কারাদণ্ড লক্ষ্মীপুরে গাড়িচাপায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের শোকের মাতম এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন জাতীয় হকির যমজ বোন জেডি ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: ববি হাজ্জাজ চট্টগ্রামের বড় সাজ্জাদের সহযোগী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার এইচএসসির ফলে বড় ধস, কমেছে পাস ও জিপিএ-৫ দুই-ই জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগের মধ্যে তানিয়া কামাল নিহাত (২০) নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মোনাফ হাজির পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী নুর উদ্দিনকে আটক করেছে পুলিশ।

মৃত গৃহবধূর নাম তানিয়া কামাল নিহাত (২০)। তিনি উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিণখাইন গ্রামের মোহাম্মদ কামালের মেয়ে। আটক স্বামী নুর উদ্দিন (২৫) একই উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়ার কাঞ্চন মিয়ার ছেলে।

পরিবারের স্বজনদের বরাতে জানা গেছে, তানিয়া ও নুর উদ্দিনের মধ্যে চার থেকে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। বিয়ের শুরুর দিকে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও কিছুদিনের মধ্যেই যৌতুক নিয়ে কলহ শুরু হয়। স্বজনদের অভিযোগ, যৌতুকের দাবি পূরণ না করায় তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

মৃতের বাবা মোহাম্মদ কামাল জানান, গত ঈদুল ফিতরে তানিয়ার শ্বশুরবাড়ির লোকজন নতুন পোশাক ও বিভিন্ন উপহার দাবি করেছিলেন। তখন রমজান মাসে সামর্থ্য অনুযায়ী তিনি উপহার দিয়েছিলেন। তবে সম্প্রতি আবারও পোশাক ও অতিরিক্ত যৌতুক দাবি করা হলে তা দেওয়া সম্ভব হয়নি। এরপর থেকেই তানিয়ার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার পর গৃহবধূর স্বামী নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মৃত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category