• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

ছাত্রলীগের সভাপতি থেকে ফায়ার ফাইটার: সচিবালয়ের ‘মিডিয়াম্যান’ হিসেবে প্রভাব বিস্তার করে কোটিপতি সাদ্দাম

Reporter Name / ২৭৬ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪ নম্বর গালাগাও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি থাকাকালীন ফায়ার সার্ভিসে চাকরি পান। পরবর্তীতে পতিত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে সচিবালয়ে ‘মিডিয়াম্যান’ হিসেবে প্রভাব বিস্তার করেন এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকের একটি সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, যাত্রাবাড়ীতে একই ভবনে তাঁর দুটি ফ্ল্যাট, প্রায় ৮০ লাখ টাকা মূল্যের দুটি ব্যক্তিগত গাড়ি রয়েছে। এছাড়া গ্রামের বাড়িতে বড় ভাইয়ের মাছচাষে কয়েক লাখ টাকা বিনিয়োগেরও অভিযোগ রয়েছে।

সূত্রের দাবি, ফায়ার সার্ভিসের অভ্যন্তরে দুর্নীতির অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের পরিবর্তে সরকারি অর্থ ব্যয় করে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দুর্নীতির সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করা হয়েছে।

সাদ্দামের গ্রামের বাড়িতে খোঁজখবর নিয়ে জানা গেছে, নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রামের লোককে ভীতি প্রদর্শন করেন তিনি। বাবার ১০ থেকে ১২ শতকের বসতভিটা ব্যতীত কিছুই ছিল না তাদের। বর্তমানে সাদ্দাম ও তার ভাই মাছের ঘের মালিক কয়েকশত ক জমি বাৎসরিক লিজ নিয়ে বড় পরিসরে ফায়ার ফাইটার মাছের ব্যবসা করছেন সাদ্দাম হুসাইন।

এছাড়াও নাম প্রকাশ না করার শর্তে সাদ্দামের একজন প্রতিবেশী জানান, সাদ্দাম হোসেন নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা হিসেবে এলাকায় পরিচয় দেন, এলাকাবাসী তাকে খুব ভয় পায়। নিজের ক্ষমতা জাহির করে চাচা ও ফুফুদের পৈত্রিক অংশ দখল করে নিয়েছে।

তবে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category