• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

কুমিল্লায় এসআরবির অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

Reporter Name / ৫৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর জালুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে এসআরবি-১১, সিপিসি-২ সদস্যরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে জেলার সদর উপজেলার সদর জালুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল জালুয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় মো. নয়নকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ২৩ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতার মো. নয়ন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার গোলাবাড়ী গ্রামের আব্দুর রব ভূঁইয়ার ছেলে।

জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।

মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category